ছবি : সংগৃহিত
জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে পুলিশ নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফার্মগেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মনিরুজ্জামান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : মায়ের পর চলে গেলেন দগ্ধ ছেলেও

শনিবার (১ জুলাই) সকালে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে। তবে কারা তাকে হত্যা করেছে, তা নিশ্চিত জানা যায়নি।

নিহত মো. মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর।

পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

আরও পড়ুন : ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক জানান, পুলিশ সদস্য নিহতের ঘটনা শুনেছি। তাকে তারা কি কারণে হত্যা করেছে, সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তবে আমরা আশঙ্কা করছি, সে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন।

জানা যায়, সকালে ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেছেন। তিনি ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নেমে পায়ে হেটে কর্মস্থলে ফিরছিলেন। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে। তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা