ছবি : সংগৃহিত
জাতীয়

গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি : ২ দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি নিজ নির্বাচনী এলাকার স্থানীয় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন।

আরও পড়ুন : বাংলাদেশকে সহায়তা দিতে চায় সৌদি

শনিবার (১ জুলাই) সকাল ৮ টায় গণভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেই সাথে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমায়, দিশেহা.

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেলা জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে বিভিন্ন সড়ক।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ দিন সড়ক পথে পদ্মা সেতু হয়ে বেলা ১১ টায় প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় পৌঁছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

আরও পড়ুন : জুলাইয়ে ঢাকা-দিল্লি ফ্লাইট শুরু

সেখানে আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩ টায় কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

আরও পড়ুন : রাজধানীতে শতভাগ বর্জ্য অপসারণ

এরপর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়িতে বিশ্রামে যাবেন এবং রাত্রিযাপন করবেন।

পরদিন রোববার (২ জুলাই) সকাল ৯ টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। পরে নিজ বাড়িতে বিশ্রামে যাবেন তিনি।

আরও পড়ুন : মৃত্যুহীন দিনে শনাক্ত ৩৯

এরপর দুপুর ১ টায় সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

তিনি জানান, জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স ধোয়া-মোছাসহ উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। জেলাবাসী উৎসাহের সাথে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।

আরও পড়ুন : ১ কোটি ৪১ হাজার পশু কোরবানি

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ব্যানার-ফেস্টুন-তোরণে ছেয়ে গেছে জেলার বিভিন্ন সড়ক। স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেবেন নেতাকর্মীরা।

কোটালিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস জানান, প্রধানমন্ত্রীর আগমনে আমাদের উপজেলার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আরও পড়ুন : জনগণ ষড়যন্ত্র প্রতিরোধ করবে

প্রধানমন্ত্রী আসার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি আমাদের সাথে উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় অংশ নেবেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের জানান, আমাদের ঘরের মেয়ে আমাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে টুঙ্গিপাড়ায় আসছেন। তার এ সফরকে সফল করতে আমরা স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছি। আমরা প্রধানমন্ত্রীকে স্লোগানে স্লোগানে বরণ করে নেব।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা