ছবি : সংগৃহিত
জাতীয়

রাজধানীতে শতভাগ বর্জ্য অপসারণ

সান নিউজ ডেস্ক : ৮ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও সাড়ে ১১ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন শনিবার

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর ২ টায় কাজ শুরু করে রাত সাড়ে ৯ টা পর্যন্ত সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয় বলে জানায় ডিএনসিসি।

অন্যদিকে দুপুর ২ টায় শুরু করে রাত ১ টা ২৫ মিনিট পর্যন্ত সবগুলো ওয়ার্ডে বর্জ্য অপসারণ সম্পন্ন হওয়ার কথা জানায় ডিএসসিসি।

আরও পড়ুন : ১০ জেলায় ঝড়ের সম্ভাবনা

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম জানান, পূর্বঘোষিত ৮ ঘণ্টার আগেই ঢাকা উত্তর সিটির কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা সম্ভব হয়েছে। সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতায় এটি করতে পেরেছি। আমি নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনেও ঢাকা শহর পরিচ্ছন্ন রাখতে জনগণ ও সিটি কর্পোরেশনকে একসাথে কাজ করতে হবে।

ডিএনসিসি সূত্রে জানা যায়, ডিএনসিসির ১০ টি অঞ্চলে ঈদের দিন রাত সাড়ে ৯ টা পর্যন্ত ২৭১৩ ট্রিপে প্রায় ১৪ হাজার ৫০০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। মেয়র বিভিন্ন অঞ্চল ঘুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন এবং সরাসরি তদারকি করেন। এছাড়া ডিএনসিসির ১০ টি অঞ্চলের তদারকি করার জন্য ৫ জন কর্মকর্তার সমন্বয়ে ৫ টি গ্রুপ গঠন করা হয়।

আরও পড়ুন : জুলাইয়ে ঢাকা-দিল্লি ফ্লাইট শুরু

এই ৫ টি গ্রুপের নেতৃত্ব দেন- প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী। প্রতিটি গ্রুপ ২ টি করে অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করে।

বর্জ্য অপসারণে ১১ হাজার কর্মী কাজে নিয়োজিত ছিলেন। এ দিনে নগরভবনের নিচতলায় অস্থায়ী কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়। কন্ট্রোল রুমের নম্বর : ০২-৫৫০৫২০৮৪, ১৬১০৬।

আরও পড়ুন : ভোলায় ৭০০ পরিবারে মাংস বিতরণ

সবার ঢাকা অ্যাপেও তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া সকাল থেকে ইমারজেন্সি অপারেশন সেন্টার থেকে মনিটরিং করা হয়।

এদিকে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। রাত ১ টা ২৫ মিনিটে সর্বশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়।

আরও পড়ুন : টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার

দুপুর ২ টা থেকে শুরু হয়ে রাত দেড় টায় এই কার্যক্রম সম্পন্ন হয়। অর্থাৎ সাড়ে ১১ ঘণ্টায় প্রথম দিনের কোরবানির সব বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

জানা যায়, দ্রুত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে ২ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। সেই সাথে দ্রুত ও নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে।

আরও পড়ুন : আরও ৪৪ রোগী হাসপাতালে

২ সিটি কর্তৃপক্ষ বর্জ্য অপসারণের জন্য প্রায় ১১ লাখ প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা