ছবি: সংগৃহীত
জাতীয়

জাতীয় ঈদগাহে প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় ঈদগাহে প্রধান জামায়াতের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আরও পড়ুন: ঈদ উপলক্ষ্যে ডিএমপির ২৪ নির্দেশনা

মঙ্গলবার (২৭ জুন) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এসময় মেয়র বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াতের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন থেকে ঈদের আগের রাতে ঘোষণা করা হয়। তবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: পবিত্র হজ আজ

আবহাওয়া পরিস্থিতির প্রসঙ্গে মেয়র বলেন, আবহাওয়া অফিসের তথ্য মতে ঈদের দিন ঝড়-বৃষ্টি হতে পারে। তবে আমাদের যে প্রস্তুতি আছে তাতে করে অতিবৃষ্টি হলেও আমরা জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াত আদায় করতে পারব। বৃষ্টি হলেও যেন মুসল্লিরা জাতীয় ঈদগাহে জামায়াত আদায় করতে পারে, সে ধরনের ব্যবস্থা আমরা করে রেখেছি।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাপস বলেন, এখানে কোনো নাশকতার আশঙ্কা আমরা করছি না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কাজ করছে। এখানে যেহেতু দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন, সে কারণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা