ছবি : সংগৃহিত
জাতীয়

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে ঘিরে নাড়ীর টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ফলে স্বাভাবিকভাবেই মহাসড়কে চাপ বেড়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত হাসিল আদায় করলে ব্যবস্থা

এদিকে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতুর ওপরে দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় দফায় দফায় টোল আদায় বন্ধ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে মহাসড়কে দীর্ঘ ৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইল জেলার কালিহাতীর হাতিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে ঘরমুখো মানুষ বিপাকে পড়েছে।

আরও পড়ুন: ব্যবস্থা নিলে সংকট তৈরি হবে

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর দুই বার গাড়ির সংঘর্ষ ও এক বার গাড়ি বিকল হয়। এতে ভোর রাত ৩টার পর ১০ থেকে ১২ মিনিট, ৪টার পর প্রায় এক ঘণ্টা ও ৫ টা ৩০ মিনিট থেকে ৫ টা ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে যানজট শুরু হয়।

আরও পড়ুন: সিইসির দুঃখ প্রকাশ

জেলার এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, আমরা সড়কে দায়িত্ব পালন করছি।

গাড়ির টান শুরু হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে বলেও জানান জাহিদ হাসান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা