ছবি: সংগৃহীত
জাতীয়

আগামী নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে 

জেলা প্রতিনিধি : বিগত জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে, আগামী নির্বাচনও অবাধ এবং সুষ্ঠুভাবে হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কেউ যদি মনে করেন নির্বাচন সুষ্ঠু হয়নি তাহলে আদালতে গিয়ে বিচার দিতে পারবে।

আরও পড়ুন : জা‌তিসংঘের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ

রোববার (২৫ জুন) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ মিলনায়তনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত তহবিল হতে অনুদান বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে। জনগণ ভোট দিলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। যারা বাংলাদেশ শ্রীলঙ্কা হবে বলে গুজব ছড়াচ্ছে, তারা দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বাংলাদেশ এখন জাপান, চীনের মতো হবে।

আরও পড়ুন : পদ্মা সেতু অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত

তিনি বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের জন্য কী করেছে? বিদ্যুৎ থেকে শুরু করে দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। তাই তারা বর্তমান বাংলাদেশের উন্নয়ন দেখে ষড়যন্ত্র করছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিদ্যুতের কিছু সমস্যা ছিল, এখন সেটি আগের মতো নেই। সরকার দেশে লাখ লাখ টন কয়লা আনছে। জাহাজের লাইন লেগে গেছে। ১০ লাখ টন কয়লা নিয়ে জাহাজ ভিড়ছে। বিদ্যুতের সমস্যা সমাধানে সরকার অনেক চেষ্টা করছে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে ফের ট্রেন দুর্ঘটনা

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম বেড়েছিল, তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। পেঁয়াজের দাম কমে গেছে। বাজারে জিনিসপত্রের দাম নিয়ে ষড়যন্ত্র করলে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত প্রমুখ। এ সময় নিজ উপজেলা শান্তিগঞ্জের ৪১৭ পরিবারের মধ্যে নগদ ৫ লাখ টাকা বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা