ছবি: সংগৃহীত
জাতীয়

সৌদি পৌঁছেছেন ১২২৮৩৩ হজযাত্রী

সান নিউজ ডেস্ক : চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৮৩৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ৫৬২ জন হজযাত্রী।

আরও পড়ুন : পদ্মা সেতু চলাচলের জন্য খুলে দেয়া হয়

শনিবার (২৪ জুন) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে হেল্পডেস্ক জানিয়েছে, এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৩৩০ টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রীর ভিসা ১০০ শতাংশ ও বেসরকারি ব‍্যবস্থাপনার ভিসা ১০০ শতাংশ।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে হতাহত ১৭

হেল্পডেস্ক জানিয়েছে, এখন পর্যন্ত ২৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ২২ জন, মদিনায় ৪ জন।

সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মনোয়ারা বেগম (৭২)।

শনিবার রাত ৯ টায় মক্কার বাংলাদেশ হজ অফিসে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে একটি বিশেষ সমন্বয় সভায় হজ ব্যবস্থাপনার সর্বশেষ প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন : ফের সচল পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব জনাব মু. আ. হামিদ জমাদ্দার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক ও আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, সোমবার (২৬ জুন) থেকে হজের মূল কার্যক্রম শুরু হবে। তবে আজ রোববার (২৫ জুন) সন্ধ্যা থেকে মানুষ মিনার উদ্দেশে যাবেন। সেখান থেকেই হজের মূল কার্যক্রম শুরু হবে।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা