ছবি: সংগৃহীত
জাতীয়

ড্রোন দিয়ে মহাসড়ক নিয়ন্ত্রণ করা হবে 

জেলা প্রতিনিধি : ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোটরসাইকেল টিমসহ ড্রোনের মাধ্যমে মহাসড়ক নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আরও পড়ুন : রাজধানীতে ক্রেন ছিঁড়ে ৩ শ্রমিক নিহত

শনিবার (২৪ জুন) দুপুর আড়াই টার দিকে ঈদযাত্রা উপলক্ষ্যে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় সড়কে যান চলাচল ও আইন-শৃঙ্খলা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোটরসাইকেল টিমসহ ড্রোনের মাধ্যমে মহাসড়ক নিয়ন্ত্রণ করা হবে, যাতে কোনো ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ গন্তব্যে পৌঁছাতে পারে।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

গতবার আমরা বলেছিলাম আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো যেন, সাধারণ মানুষ ঈদে ভোগান্তি ছাড়াই বাড়িতে যেতে পারে। দেশের মানুষ বলেছে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে। সেই লক্ষ্যে আমাদের সদস্যরা কাজ করেছেন।

তিনি বলেন, এবারও আমরা চেষ্টা করবো দেশের মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, সেজন্য আমাদের পুলিশের সকল ইউনিট যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন : স্পিকারের সঙ্গে ক্যাথরিন পোলার্ডের সাক্ষাৎ

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ২ লেনের সড়ক রয়েছে। সেখানে আমরা যানবাহনের চাপ কমাতে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো ২ লেন দিয়েই যাওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া ঢাকামুখী পরিবহনগুলোকে ভূঞাপুর দিয়ে বিকল্প সড়ক ব্যবহার করে এলেঙ্গা দিয়ে বের করে দেওয়া হবে।

তিনি বলেন, গতবার আমাদের চ্যালেঞ্জ ছিল একটি। এবার আমাদের চ্যালেঞ্জ রয়েছে ৩ টি। গতবার আমাদের একটি চ্যালেঞ্জ ছিল সুরক্ষিতভাবে যাত্রীদের বাড়িতে পাঠানো ও ফেরত আনা। এবারের চ্যালেঞ্জ হলো পশুর হাটের নিরাপত্তা ও পশুবাহী ট্রাকের নিরাপত্তা নিশ্চিত করা। সেই সাথে এ সময় মৌসুমী ফলবাহী পরিবহনের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করা।

আরও পড়ুন : সশস্ত্র প্রতিরোধের পরিকল্পনা ছ...

আমরা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছি। ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করেছি।

আইজিপি বলেন, ঈদে ঢাকা ছেড়ে যারা গ্রামে যাবেন, তারা মূল্যবান সম্পদসহ আবাসনের নিরাপত্তা নিশ্চিত করে যাবেন। আমাদের সকল সদস্য বিভিন্ন ফ্ল্যাট বাড়ি এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

আরও পড়ুন : বিজেপি এলে কোনো নির্বাচন হবে না

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো ধরনের চক্রান্ত রুখে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের সামর্থ্য রয়েছে। বিভিন্ন দেশের মাধ্যমে এ দেশের সম্মান, স্বাধীনতা বিনষ্ট করার জন্য দেশীয় যে কুচক্রী মহল জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে কাজ করছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা