ছবি: সংগৃহীত
জাতীয়

গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ থানার পূর্ব বাসাবো পাটোয়ারী গলির একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

শনিবার (১৭ জুন) ভোরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

নিহত শামিমার (১৮) বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চুনকুড়ি গ্রামে। তিনি ঐ এলাকার মৃত আব্দুস সাত্তারের সন্তান ছিলেন।

আরও পড়ুন : কক্সবাজারে বজ্রপাতে নিহত ২

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার রূপ পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ বলেন, গত একমাস আগে শামীমার বিয়ে হয়। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তার বড় বোন ফাতেমা তাকে ঢাকায় নিয়ে আসেন। পরে একটি বাসায় গৃহকর্মীর কাজের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে।

গতকাল শুক্রবার (১৬ জুন) ঐ বাসার গৃহকর্তা রাত সাড়ে ৮ টার দিকে বাসায় ফিরে দেখতে পান ড্রয়িং রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন শামীমা। পরে খবর পেয়ে আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোরে মর্গে পাঠাই।

আরও পড়ুন : সাংবাদিক নাদিম হত্যায় চেয়ারম্যান বহিষ্কার

এ ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা