ছবি-সংগৃহীত
জাতীয়

দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক : গাম্বিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন :ঢাকার পথে প্রধানমন্ত্রী

শুক্রবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান গাম্বিয়ার রাষ্ট্রপতি আদামা বারো, ডেপুটি স্পিকার স্যাডি এসকে নেয়ই, চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ. ড্রামেহ, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই, এবং পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারার সাথে সাক্ষাৎ করেন।

গাম্বিয়ার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান এই সফর পরিকল্পনা এবং তা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেনাবাহিনী প্রধান তাকে আশ্বস্ত করে বলেন, সহ-মোতায়েনের উদ্যোগকে বাস্তবায়িত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভ্রাতৃ প্রতীম গাম্বিয়ান সশস্ত্র বাহিনীকে সকল ধরনের সহায়তা করবে যা আগামী দিনের শান্তিরক্ষা কার্যক্রমে সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

আরও পড়ুন :যথাসময়ে নির্বাচন হবে

আইএসপিআর আরও জানায়, ডেপুটি স্পিকার স্যাডি এসকে নেয়ই এর সাথে সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শান্তিরক্ষা মিশনের উপযুক্ততা অর্জন ও প্রয়োজনীয়তা পূরণে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সুপ্রশিক্ষিত এবং দক্ষ গাম্বিয়ান সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে তার সরকারের সর্বাত্মক সহায়তা ও সদিচ্ছার কথা ব্যক্ত করেন।

গাম্বিয়ার চিফ অব ডিফেন্স স্টাফ বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গাম্বিয়ান সশস্ত্র বাহিনীকে শান্তিরক্ষা মিশনে মোতায়েনের লক্ষ্যে বাস্তবসম্মত প্রশিক্ষণ প্রদানের উপর জোর দেন। এছাড়াও তিনি গাম্বিয়ার সশস্ত্র বাহিনীর সার্বিক প্রশিক্ষণের মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা কামনা করেন।

আরও পড়ুন :অবৈধ মজুত পেলে প্রতিষ্ঠান সিলগালা

প্রসঙ্গত, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ ও গাম্বিয়া সেনাবাহিনীর যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের জন্য গাম্বিয়ার প্রস্তাবনার ভিত্তিতে গাম্বিয়া সেনাবাহিনীর সক্ষমতা যাচাই ও পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর এই সফরের মধ্য দিয়ে গাম্বিয়া ও বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা