ছবি: সংগৃহীত
জাতীয়

সৌদি পৌঁছেছেন ৮৬১৯৯ হজযাত্রী

সান নিউজ ডেস্ক : চলতি বছরে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৮৬ হাজার ১৯৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৬ হাজার ৮১৩ জন হজযাত্রী।

আরও পড়ুন : বাংলাদেশ অর্থনৈতিকভাবে মর্যাদাপূর্ণ

শুক্রবার (১৬ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে হেল্পডেস্ক জানিয়েছে, হজ পালন করতে গিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে এ পর্যন্ত ২০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৭ জন এবং মদিনায় ৩ জন।

সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মো. রিদওয়ান (৬৪)।

আরও পড়ুন : বিদ্যুৎশূন্য গুজরাটের ১ হাজার গ্রাম

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি।

হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে এবং শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার ১৭৯ টি ভিসা ইস্যু করা হয়েছে।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা