ছবি : সংগৃহিত
জাতীয়

উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক: উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন: নির্বাচনকে ঘিরে প্রস্তুত বিজিবি

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি পাবনা জেলার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প উপস্থাপনা প্রত্যক্ষ করার সময় এ কথা বলেন।

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন পাবনার সড়ক যোগাযোগ ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ ভৌত কাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প প্রস্তাবনা তুলে ধরেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সব প্রকল্প একইসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয়, স্থানীয় প্রয়োজনীয়তা ও জনস্বার্থের কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প মেয়াদী প্রকল্পগুলো বাস্তবায়ন করার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: ন্যায়বিচার ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়

অন্যান্য মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে বলেন রাষ্ট্রপতি। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের মান ও নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করারও তাগিদ দেন মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবনে এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদরের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা