ছবি: সংগৃহীত
জাতীয়

সৌদি পৌঁছেছেন ৭৯০৪৪ হজযাত্রী

সান নিউজ ডেস্ক : চলতি বছরে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৭৯০৪৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯৬৫৮ জন হজযাত্রী।

আরও পড়ুন : জেনেভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বুধবার (১৪ জুন) রাত ১ টা ৫৯ মিনিটে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে হেল্পডেস্ক জানিয়েছে, এবার হজ মৌসুমে এখন পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৪ টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৪ জন এবং মদিনায় ৩ জন।

আরও পড়ুন : দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু

সবশেষ গতকাল মঙ্গলবার (১৩ জুন) মারা যাওয়া ব্যক্তির নাম মাকফুরা খাতুন (৬১)।

এদিকে মঙ্গলবার রাতে বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার (মক্কায়) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ মেডিকেল টিমের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : মৃত্যু ও শনাক্তে শীর্ষে রাশিয়া

এ সভায় বাংলাদেশ থেকে আসা হজযাত্রীদের স্বাস্থ্য সেবা দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্য এবং চিকিৎসক দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে এবং শেষ হজ ফ্লাইট ২২ জুন।

আরও পড়ুন : নাইজেরিয়ায় নৌকা ডুবি, নিহত ১০৩

এছাড়া হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা