ছবি: সংগৃহীত
জাতীয়

ঢামেকে নবজাতকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় কুকুর টেনে নিয়ে যাওয়ার সময় নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : পদ্মা সেতু হয়ে যশোর যাবে ট্রেন

শনিবার (১০ জুন) বিকেল ৫ টার দিকে ঢামেকের বাগানগেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপপরিদর্শক নুর আলম বলেন, ঢামেক হাসপাতালের বাগানগেটের রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতককে কুকুর টেনে নিয়ে যাচ্ছিল। পরে আশেপাশের লোকজন বিষয়টি পুলিশকে জানায়।

আরও পড়ুন : পদ্মা সেতু হয়ে যশোর যাবে ট্রেন

খবর পেয়ে পুলিশ পলিথিন ব্যাগে মোড়ানো আনুমানিক ১ দিনের ছেলে নবজাতককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক জানান নবজাতক আগেই মারা গেছে।

তিনি জানান, আমরা শিশুটির পরিচয় জানার চেষ্টা করছি। সুরতহাল শেষে শিশুটির মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : খুলনায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

শিশুটির পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুলের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা