ছবি: সংগৃহীত
জাতীয়

২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে

জেলা প্রতিনিধি : দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

আরও পড়ুন : সিরাজুল আলম খানের জানাজা সম্পন্ন

শনিবার (১০ জুন) সকালে সুনামগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠানে হাওরে আগাম বন্যারোধে শীর্ষক করণীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিদ্যুৎ নিয়ে সরকার কাজ করছে। আদানি থেকে বিদ্যুৎ আসছে, কয়লাও জাহাজে আছে। মংলা বন্দরে জাহাজ ভিড়ছে। ২ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক হবে। তবে ১৬/১৭ দিন লাগলে ক্ষমা করে দিয়েন।

আরও পড়ুন : ইউক্রেনে চলছে তুমুল লড়াই

তিনি বলেন, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। রাজনৈতিক স্থায়িত্ব দরকার। আওয়ামী লীগের স্থায়িত্ব নয়, শেখ হাসিনার স্থায়িত্ব নয়, রাজনৈতিক স্থায়িত্ব দরকার। বিলাসী কার্যক্রম থেকে দূরে থাকতে হবে।

এ সময় মন্ত্রী আরও বলেন, যে সব রাজনৈতিক কার্যক্রম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, গরিবের রুটি রুজিতে বাঁধা দেয়, মাছ ধরতে দেয় না, বিলে যেতে দেয় না, হাসপাতালে যেতে দেয় না এসব কার্যক্রম বন্ধ রাখতে হবে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

সমকালের উপদেষ্টা আবু সাঈদ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামিমা শাহরিয়ার, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, পৌর মেয়র নাদের বখতসহ জেলা-উপজেলার জনপ্রতিনিধি, পরিবেশ কর্মী ও বিভিন্ন সংগঠনের মানুষ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা