ছবি-সংগৃহীত
জাতীয়

কোকেনসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার ৮০০ গ্রাম কোকেনসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

শুক্রবার রাত ২টার দিকে তাকে আটক করা হয়। জব্দ করা কোকেনের বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা।

শনিবার (১০ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের (সি-শিফট) উপ-পরিচালক নাজমা জ্যাবিন।

তিনি বলেন, মরক্কো থেকে কাতারের দোহা হয়ে আসা একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: সৌদিতে পৌঁছেছেন ৬৪২৭৭ হজযাত্রী

কাস্টমস কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো মাদক বহন করছেন না বলে জানান ওই যাত্রী। কিন্তু আচরণ সন্দেহজনক হওয়ায় তার লাগেজ স্ক্যানিং ও দেহ তল্লাশি করা হয়। এসময় তার ট্রলি ব্যাগে মাদকের অস্তিত্ব পাওয়া যায়। এরপর যাত্রীর বহন করা লাগেজ তল্লাশি করে ১৮০০ গ্রাম সাদা রঙয়ের কোকেন সদৃশ মাদকদ্রব্য পাওয়া যায়।

ড্রাগ কিট টেস্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এটিকে কোকেন হিসেবে চিহ্নিত করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা