ছবি: সংগৃহীত
জাতীয়

ওয়ারীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডে গ্যাস লাইনের আগুনে ৫ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : রাস্তা ও ফুটপাতে গাছ লাগানো হবে

বুধবার (৭ জুন) ভোরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আগুনে দগ্ধরা হলেন- মো. সুমন ওরফে হেলাল (৪০), আব্দুর রশিদ (৬৫), মো. মামুন (৫০), মো. সোহেল (৩৫) ও মো. আনোয়ারুল (২১)।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন বলেন, ওয়ারী থেকে দগ্ধ অবস্থায় ৫ জনকে জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন : ভারত থেকে এলো পেঁয়াজ

তাদের সবাইকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। এখনও দগ্ধের পরিমাণ জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

প্রসঙ্গত, মঙ্গলবার (৬ জুন) রাত ২ টা ২৫ মিনিটে ওয়ারীর টিপু সুলতান রোডে রাস্তা খুঁড়ে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা বলেন, রাস্তা খুরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কাজ চলছিল। গ্যাসের লাইন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা