ছবি-সংগৃহীত
জাতীয়

বস্তিবাসীর জন্য রাজধানীতে ১০০১ ফ্ল্যাট

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের প্রধান প্রধান শহরের বস্তিতে বসবাস করা প্রান্তিক ও স্বল্প আয়ের জনগোষ্ঠীকে ভাড়াভিত্তিক ফ্ল্যাটে বসবাসের ব্যবস্থা করছে বর্তমান সরকার। এ প্রকল্পে প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় বস্তিবাসীর জন্য এক হাজার একটি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

আরও পড়ুন: মূল্যস্ফীতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মঙ্গলবার (৬ জুন) সংসদে লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

সরকারি দলের মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, বস্তিবাসীর জন্য এক হাজার একটি ভাড়াভিত্তিক ফ্ল্যাট তৈরির অংশ প্রথমে হিসেবে মিরপুর-১১নং সেকশনে ৫৩৩টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। মুজিব বর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রী ২০২১ সালের ৩ আগস্ট এ প্রকল্পের ৩০০টি ফ্ল্যাটের বরাদ্দপত্র ৩০০ বস্তিবাসী পরিবারের মধ্যে হস্তান্তর করেন। চলতি বছর ওই প্রকল্পের অবশিষ্ট ২৩৩টি ফ্ল্যাট বস্তিবাসী পরিবারের মধ্যে বরাদ্দপত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাইতিতে বন্যা-ভূমিধসে নিহত ৪২

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আবাসিক ফ্ল্যাট নির্মাণ এবং প্লট উন্নয়ন প্রকল্প নিয়েছে। এসব প্রকল্পের বাস্তবায়ন চলছে বলেও উল্লেখ করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা