ছবি-সংগৃহীত
জাতীয়
বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল

ভদ্রলোক যাওয়ার পরিবেশ নেই

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্ট বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভদ্রলোকের যাওয়ার পরিবেশ নেই।

আরও পড়ুন: রুশ হামলায় ২৫০ সেনা নিহত

আদালত বলেছেন, এই হাসপাতালের নামের সঙ্গে বঙ্গবন্ধুর নাম যুক্ত করে বঙ্গবন্ধু নামেরই বেইজ্জতি করা হয়েছে। বিএনপি, আওয়ামী লীগ কোনো সরকারই দেশে একটি ভালমানের হাসপাতাল তৈরি করতে পারেনি।

সোমবার (৫ জুন) চিকিৎসার জন্য বিএনপি নেতা আজিজুল বারী হেলালের বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে রিটের শুনানিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

আজিজুল বারী হেলালের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আদালতে বলেন, হেলালের বিরুদ্ধে অনেকগুলো রাজনৈতিক মামলা রয়েছে। এ কারণে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। আজিজুল বারী হেলালের লিভারে প্রবলেম হয়েছে। তার বিদেশে চিকিৎসা প্রয়োজন।

এ সময় হাইকোর্ট নিতাই রায় চৌধুরীকে উদ্দেশে বলেন, আপনি তো জাতীয় রাজনীতি করেন, আবার বারের রাজনীতিও করেন। আপনারা অনেক দিন শাসন করেছেন। কিন্তু একটি ভালমানের হাসপাতাল তৈরি করতে পারেননি। আপনারাও (বিএনপি) পারেননি, বর্তমান যারা শাসন করছে তারাও পারেনি। সব জায়গায় দুর্নীতিবাজে ভরে রেখেছেন।

আরও পড়ুন: দূষণমুক্ত পরিবেশের বিকল্প নেই

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কে এম কামরুল কাদের বলেন, কিছু দিন আগে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ভদ্রলোকের যাওয়ার পরিবেশ নেই।

এরপর আদালত আজিজুল বারী হেলালের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিটের আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা