ছবি: সংগৃহীত
জাতীয়

আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক : বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : সৌদিতে পৌঁছেছেন ৫৩৫৯৯ হজযাত্রী

সোমবার (৫ জুন) দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

এ সময়ে সুপ্রিম কোর্টের নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান তিনি।

শেখ হাসিনা বলেন, বিএনপি দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ জারি এবং গুম-খুন ও বিচারহীনতার সংস্কৃতি চালু করে।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল বঙ্গোপসাগর

তিনি আরও বলেন, জাতির পিতার হত্যার পর আমার বিচার চাওয়ার, বিচার পাওয়ার অধিকার ছিল না। এটা চরম মানবাধিকার লঙ্ঘন। আজ সেই বিচার না পাওয়ার অবস্থা থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। আওয়ামী লীগ সরকার সবসময় ন্যায়বিচারে বিশ্বাস করে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ যেন ন্যায় বিচার পায়, সে ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। স্বল্প সময়ে বিনা ভোগান্তিতে মানুষ যাতে বিচার পায়, সেজন্য আমাদের সরকার বিচার ব্যবস্থাকে ডিজিটাল করে দিয়েছে। করোনা মহামারির সময়ে ভার্চুয়াল করে দিয়েছি, যাতে মানুষ ঘরে বসেই স্বল্প সময়ে বিচার পায়।

আরও পড়ুন : বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

সরকারপ্রধান জানান, বর্তমান দাবদাহ পরিস্থিতিতে বিদ্যুতের কারণে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই গত সাড়ে ১৪ বছরে অভাবনীয় উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন : তাপমাত্রা ছাড়ল ৪১ ডিগ্রি

এর আগে সকালে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধনী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা