জাতীয়

লেক থেকে কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাত এক কিশোরের (১২) লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : নিহতের সংখ্যা বেড়ে ২৮৮

শনিবার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস তার লাশটি উদ্ধার করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ধানমন্ডি থানার পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বলেন, সম্ভবত গোসল করার উদ্দেশ্যে ওই কিশোর লেকের পানিতে নেমেছিল। লেকের পাড়ে তার স্যান্ডেল এবং শার্ট পাওয়া গেছে।

আরও পড়ুন : রাশিয়ার স্থিতিশীলতা হুমকির মুখে

তিনি বলেন, আমরা এখনও তার নাম-পরিচয় জানতে পারিনি।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন‍্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিআইডির ক্রাইম সিনের সহযোগিতায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা