ছবি: সংগৃহীত
জাতীয়
বাজেট ২০২৩-২৪

মূল্যস্ফীতি ৯, লক্ষ্য সাড়ে ৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : দ্রব্যমূল্যের চাপে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি বেড়ে ৯.২৮ শতাংশে উঠেছে, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকার। এ পরিস্থিতিতে আসন্ন বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশ নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

আরও পড়ুন : জিএমপি কমিশনার হলেন মাহবুব আলম

বৃহস্পতিবার (১ জুন) ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’- এ প্রতিপাদ্যে দেশের ৫২ তম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হবে। এটি আওয়ামী লীগ সরকারের ২৩ তম বাজেট।

আরও পড়ুন : পঞ্চগড়ে রিকশা পেলেন ৪০ জন

আসন্ন ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ ধরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রাক্কলন করা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা। সে হিসেবে বাজেটের আকার দাঁড়াচ্ছে জিডিপির ১৫.২ শতাংশ, যা চলতি অর্থ বছরের বাজেটে সংশোধিত জিডিপির চেয়ে ১৩ শতাংশ বেশি।

২০২২-২৩ অর্থ বছরে জিডিপির আকার ৪৪ লাখ ৩৯ কোটি ২৭৩ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ৭.৫ শতাংশ রাখার পাশাপাশি মূল্যস্ফীতির লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৬.৫ শতাংশ।

আরও পড়ুন : ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ১৭ জুলাই

অর্থনীতিবিদরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে জিডিপি ও মূল্যস্ফীতির লক্ষ্য মাত্রা অর্জন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, আসন্ন ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এই বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।

আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা