ছবি : সংগৃহিত
জাতীয়

ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে দুই দিনের সফরে আসছেন চীনের ভাইস মিনিস্টার (ফরেন অ্যাফেয়ার্স) সুন ওয়াইডং।

আরও পড়ুন : বিজিবিকে আরও তৎপর হওয়ার আহ্বান

শুক্রবার (২৬ মে) তার রাজধানী ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি সফরকালে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠকে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ২৭ মে বাংলাদেশ-চীন পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : দেশে সম্পদের বৈষম্য দ্বিগুণ

চীনের ভাইস মিনিস্টার সুন ওয়াইডংয়ের দুদিনের বাংলাদেশ সফরে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক ছাড়াও অন্যান্য কর্মসূচি নির্ধারণে উভয়পক্ষ কাজ করছে।

সূত্র আরও জানায়, চীন তার ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই)’ বাংলাদেশকে যুক্ত করতে চায়। এরই মধ্যে চীন এ সংক্রান্ত একটি সমঝোতার খসড়া পাঠিয়েছে। বাংলাদেশ ওই খসড়া পরীক্ষা-নিরীক্ষা করছে।

রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করছে। চীনের সহযোগিতায় দুই দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন : পুলিশের ২৭ অফিসারকে বদলি

ভাইস মিনিস্টার সুন ওয়াইডংয়ের সফরে এ বিষয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে চীনের প্রধানমন্ত্রী শি জিন পিংয়ের বাংলাদেশ সফরে উভয়পক্ষ তাদের সম্পর্ককে কৌশলগত মাত্রায় উন্নীত হওয়ার ঘোষণা দেয়।

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড (বিআরআই)’ উদ্যোগে যোগ দিয়েছে। বর্তমানে এ সম্পর্ক আরও এগিয়ে নিতে উভয়পক্ষ কাজ করছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা