ছবি: সংগৃহীত
জাতীয়

শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৩

সান নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে শিল্প পুলিশের তিন সদস্যসহ ১৩ জন আহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশন ফোরাম লিমিটের (Fashion Forum Lt.) কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনাটি ঘটে। কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, কারখানাটিতে প্রায় তিন হাজারের বেশি শ্রমিক কাজ করেন। ভাঙচুর, লাগাতার আন্দোলনের অভিযোগ এনে কর্তৃপক্ষ ১৩/১ ধারায় কারখানা বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেয়। কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা বাইপাল- আব্দুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ সদস্যরা শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় অন্তত ১০ শ্রমিক আহত হন।

আরও পড়ুন: থমথমে রাজশাহী নগরী

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোসি উদ-দৌলা রেজা বলেন, ফ্যাশন ফোরাম লি. কারখানাটিতে অনেক দিন ধরেই ঝামেলা চলছিল। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টার দিকে ওই কারখানার শ্রমিকরা আশেপাশের কারখানার শ্রমিকদের নিয়ে সড়কে বিক্ষোভ করতে শুরু করেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিতে গেলে পুলিশ সদস্যদের ওপর ইট নিক্ষেপ করে শ্রমিকরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাটিচার্জ করতে হয়েছে।

ফ্যাশন ফোরাম লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিস সাকুর বলেন, কারখানায় ঝামলা হয়েছে। বিষয়টা নিয়ে মিটিং চলছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা