তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)
জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নিষেধাজ্ঞা অথবা পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না।

আরও পড়ুন: আত্মসমর্পণ করলেন ৩১৫ চরমপন্থী

রোববার (২১ মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ একটা পত্রিকায় রিপোর্ট হলো, আমেরিকার আরও স্যাংশন (নিষেধাজ্ঞা) আসছে। এ ক্ষেত্রে রাজনীতিবিদরাও থাকছেন বলে ধারণা করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, প্রথমত যে পত্রিকায় লিখেছে, তাদের জিজ্ঞেস করুন। আমার এ বিষয়ে কোনো কিছু জানা নেই।

তিনি বলেন, আরেকটি বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। গত ৫১ বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করে আসছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে তারা ট্রেনিংসহ নানা সহায়তা দিয়ে আসছে। সেই সহায়তা অব্যাহত আছে। আমরা যেটা মনে করি আমাদের যারা উন্নয়ন সহযোগী, তাদের সহযোগিতাতেই আমাদের দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের প্রচণ্ড প্রোফাউন্ড ডেভেলপমেন্ট পার্টনার।

আরও পড়ুন: চীন-রাশিয়াকে দমাতেই জি-৭ সম্মেলন

তিনি বলেন, যে পত্রিকা লিখেছে তারা কোত্থেকে খবর পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়। আমাদের এ ব্যাপারে কিছু জানা নেই। আর স্যাংশন, পাল্টা স্যাংশন- এগুলো দিয়ে কোনো লাভ হয় না; ইতোমধ্যেই প্রমাণিত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ অনেকেই স্যাংশন দিয়ে রেখেছে গত কয়েক দশক ধরে। কই ইরানের সরকার তো পড়ে যায়নি। ইরানের সরকার বহাল তবিয়তে আছে। তারপর কিউবার বিরুদ্ধে স্যাংশন ছিল বহুবছর। কিউবাকে তলাতে পারেনি। যুক্তরাষ্ট্রের কয়েক মাইল দূরে। কিউবার সরকার পরিবর্তন হয়নি।

তিনি আরও বলেন, মিয়ানমারের বিরুদ্ধে বহুবছর ধরে বহু স্যাংশন দেওয়া আছে। কই মিয়ানমারে তো সরকার পরিবর্তন হয়নি। রাশিয়ার বিরুদ্ধেও বহু স্যাংশন। সেই স্যাংশন অমান্য করে ইউরোপের বিভিন্ন দেশ তাদের কাছ থেকে আমদানি করছে। ভারত তো করছে, অনেকেই করছে। তো এগুলো দিয়ে খুব একটা লাভ হয় না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা