ছবি : সংগৃহিত
জাতীয়

রাষ্ট্রপতির এপিএস হচ্ছেন জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার : দেশের আলোচিত পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পাচ্ছেন।

আরও পড়ুন : অপরাজেয় মেজর আফসার'র মোড়ক উন্মোচন

২০১৯ সালে ফেনীর নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার সময় ফেনীর এসপি ছিলেন তিনি। সে সময় তাকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে আনা হয়েছিল।

বুধবার (৩ মে) রাষ্ট্রপতির কার্যালয় তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছে।

এসপি জাহাঙ্গীর আলম সরকারকে রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে বলা হয়েছে।

আরও পড়ুন : বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এস এম জাহাঙ্গীর আলম সরকারের এ পদে পদায়নের জন্য সানুগ্রহে অভিপ্রায় ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এপিএস হিসেবে এ পদে ছিলেন নাহীদ পারভীন।

চলতি ২০২২ সালের গত ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। গত ১৩ ফেব্রুয়ারি তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন : আজ সীমিত পরিসরে ব্যাংক খোলা

১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরের শিবরামপুরের জুবিলী ট্যাংকপাড়ায় জন্মগ্রহণ করেন মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেতে যাওয়া জাহাঙ্গীর আলম সরকার বাংলাদেশ পুলিশের বিসিএস ২২ ব্যাচের কর্মকর্তা।

২০১৯ সালে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির যৌন নিপীড়নের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে ফেনীর দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে যুক্ত করা হয়েছিল।

আরও পড়ুন : রাষ্ট্রপতির এপিএস হচ্ছেন জাহাঙ্গীর

আলোচিত সেই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক এস এম রুহুল আমিনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়।

ফেনীর এসপি জাহাঙ্গীর ওই কমিটির প্রতিবেদনে ‘দেরিতে ঘটনাস্থলে যান’ এবং ‘সঠিক সময়ে পদক্ষেপ নেননি’ বলে উল্লেখ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা