জাতীয়

ধেয়ে আসছে ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক : তীব্র গরমের মধ্যে এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ঘূর্ণাবর্তের রূপ নেবে। ৬ মে’র পর শক্তি সঞ্চয় করে সেটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলে আছড়ে পড়বে। এ সংক্রান্ত দেশী ও আন্তর্জাতিক জলবায়ু বিশ্লেষকের ধারণা ঘূর্ণিঝড়টি মের দ্বিতীয় সপ্তাহে নোয়াখালী ও চাঁদপুরের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।

আরও পড়ুন : লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এদিকে বাংলাদেশ সরকারের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির প্রধান বলছেন, ঘূর্ণিঝড় আঘাত হানলে জানমাল রক্ষায় সতর্ক আছে সরকার। কারণ বাংলাদেশে এ ধরণের ঘূর্ণিঝড় প্রস্তুতি সব সময় থাকে।

ফেসবুক স্ট্যাটাসে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ‘‘গত ২৪ ঘণ্টায় আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের পূর্বাভাসের মধ্যে পার্থক্য কমে এসেছে। এই সময়ে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’র স্থলভাগে আঘাতের সময় প্রায় এক দিন এগিয়ে এসেছে। তবে দুইটি মডেলের মধ্যে স্থলভাগে আঘাতের সময়ের পার্থক্য ১৮ ঘণ্টা রয়েছে, এখন যা প্রতিদিন কমতে থাকবে সামনের দিনগুলোতে।’’

গত ২৪ ঘণ্টায় দুইটি মডেলের মধ্যে পার্থক্যের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘উল্লেখযোগ্য যে পার্থক্য কমে এসেছে, তা হলো ইউরোপিয়ান মডেল অনুসারে সম্ভব্য ঘূর্ণিঝড়টি কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলের ওপর দিয়ে ও আমেরিকার মডেল অনুসারে উত্তর চট্টগ্রাম, নোয়াখালী ও ভোলা জেলার উপকূল দিয়ে স্থলভাগে আঘাত করার সম্ভাবনা। ইউরোপিয়ান মডেল অনুসারে ১২ মে দুপুর ১২টার পর থেকে কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলের ওপর দিয়ে ও আমেরিকান মডেল অনুসারে ১৩ মে দুপুর ১২টার পর থেকে স্থলভাগে উত্তর চট্টগ্রাম, নোয়াখালী ও ভোলা জেলার উপকূল দিয়ে স্থাল ভাগে আঘাত করার সম্ভাবনা।’

তবে এ বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনও বক্তব্য দেয়নি আবহাওয়া অধিদপ্তর। যদিও মঙ্গলবার চলতি মাসের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, দেশে মে মাসে সাগরে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে আগামী সপ্তাহেই একটি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে।

আরও পড়ুন : বিশ্বে আরও ২২৩ প্রাণহানি

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মে মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ১-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩-৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি চলতি মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০°সে.) এবং দেশের অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮° সে.)/ মাঝারি (৩৮-৪০° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে, বুধবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ৭ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা পরবর্তী সময়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়মিত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন : বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়

লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এখনই এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে অধিদপ্তর।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা