ছবি : সংগৃহিত
জাতীয়
রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বুধবার (৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে

আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মোঃ ছানাউল্লাহ, মোঃ ফারুকুল ইসলাম, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোঃ শাফিউর রহমান কাজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক উর্মি রহমান, কার্যকরী সদস্য মোঃ শাহাদাৎ হোসেন শাহীন, সাধারণ পরিষদ সদস্য মোঃ ইমরান হোসেন নিলয়, কবি সাহিদুল ইসলাম, এম আর এ সুজন মাহমুদ, মোঃ আব্বাস উদ্দিন, মোহাম্মদ হোসেন, লায়ন মনোয়ারা বেগম, মোঃ সালাউদ্দিন তুহিন, মোঃ বেল্লাল হোসেন, রুদ্র রহমান, মোসাঃ ফাতেমাতুজ জোহরা, ঢাকা জেলা আরজেএফ’র সহ-সভাপতি মোঃ নাসিম খান।

এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, বাংলাদেশ বিনোদন সাংবাদিক ফাউন্ডেশন ও এফবিজেওর চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম আবু তাহের মিয়াজী, এফবিজেওর অর্থ সচিব আব্দুল বাতেন সরকার, তেজগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত

সমাবেশে আরজেএফ নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা দেয়া রাষ্ট্রের কর্তব্য। সারাদেশে অব্যাহতভাবে সাংবাদিক নির্যাতন, খুন, গুম হলেও রাষ্ট্র এ বিষয়ে প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ না করে অন্ধের ভূমিকা পালন করছে। আরজেএফ নেতৃবৃন্দ সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেছেন।

জাতীয় প্রেসক্লাব থেকে আরজেএফ’র র‌্যালি বাংলাদেশ প্রেস কাউন্সিলে গিয়ে প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমে স্বাধীনতা ও প্রেস কাউন্সিলের করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করে।

আরও পড়ুন : বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ড. উৎপল কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাসুদ খান। এই সেমিনারে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা