ফাইল ছবি
জাতীয়

ফের ৩ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক: ছুটির আমেজ শেষ হতে না হতেই ফের তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবার (৪ মে) থেকে শুরু হবে টানা তিন দিনের ছুটি।

আরও পড়ুন: বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা

রোববার (০৭ মে) থেকে অফিস করবেন। বৃহস্পতিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

এরপর রয়েছে সাপ্তাহিক ছুটি দুইদিন শুক্র ও শনিবার। ফলে তিনদিন ছুটি কাটিয়ে অফিস শুরু হবে রোববার।

ঈদুল ফিতর উপলক্ষে ১৮ এপ্রিল থেকে টানা পাঁচ দিনের ছুটি কাটায় সরকারি চাকরিজীবীরা। এরমধ্যে একদিন ছিল নির্বাহী আদেশে ছুটি। টানা ৫ দিন ঈদের ছুটি কাটিয়ে ২৪ এপ্রিল অফিস খুললেও অনেকে ঐচ্ছিক ছুটি কাটিয়ে ফেরেন কর্মস্থলে। ফলে পুরো সপ্তাহ কেটে যায় ছুটির আমেজে।

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না

আগামী জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। এর আগে সাপ্তাহিক ছুটি ছাড়া আর কোনো ছুটি নেই।

২০২৩ সালে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোর ছুটির তালিকায় জানা যায়, এ বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। গত বছরের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটির এ তালিকা অনুমোদন দেয়া হয়। পরে এই তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা