ছবি: সংগৃহীত
জাতীয়

হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় চালক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে হানিফ ফ্লাইওভারে কুতুবখালী টোল প্লাজায় কে কে ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আরও পড়ুন : বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার বর্মণের মৃত্যু

বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘাতক বাসসহ চালক সোহেলকে (৩৮) আটক করা হয়েছে।

আরও পড়ুন : প্রাথমিকে বদলি কার্যক্রম শেষ

নিহত সাব্বির খানের (২৫) বাড়ি যাত্রাবাড়ী থানার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকায়। তার বাবার নাম নাজিম উদ্দিন খান।

ফ্লাইওভারে টোল দেওয়ার সময় সাব্বিরের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি।

আরও পড়ুন : কীর্তিনাশা নদীতে চার শিশুর মৃত্যু

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২ টায় তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে ঐ যুবককে হাসপাতালে পাঠাই এবং বাস ও চালককে আটক করে থানায় নিয়ে আসি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঐ যুবককে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : আগামী সপ্তাহে ইউক্রেনের পাল্টা আক্রমণ

মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা