ছবি: সংগৃহীত
জাতীয়

১৩ পৌরসভার বিষয়ে ইসিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক : সীমানা নির্ধারণ ও মামলা জটে আটকে থাকা ১৩ পৌরসভার মধ্যে ৮ টি পৌরসভায় ভোট করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা।

আরও পড়ুন : নোয়াখালীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

এর আগে ১৩ টি পৌরসভার বিষয়ে জানতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেয় ইসি। এর পরিপ্রেক্ষিতে ১৩ পৌরসভার বিষয়ে বিস্তারিত জানালো ইসি।

যে ১৩ পৌরসভার তথ্য দিয়েছে স্থানীয় সরকার বিভাগ :

পিরোজপুর জেলার ভান্ডারিয়া, চাঁদপুর জেলার ছেংগারচর, কুমিল্লার দেবিদ্বার, যশোরের বেনাপোল, নরসিংদীর শিবপুর, চট্টগ্রামের দোহাজরি, পিরোজপুরের মঠবাড়িয়া, হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ, নারায়ণগঞ্জের সোনারগাঁও, চট্টগ্রামের হাটহাজারী, চাঁদপুরের নারায়ণপুর, শরীয়তপুরের গোসাইরহাট এবং সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা।

স্থানীয় সরকার বিভাগ ইসিকে জানিয়েছে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার রিট পিটিশন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভার ২ টি মামলার মধ্যে একটির চূড়ান্ত নিষ্পত্তি হলেও আরেকটি মামলা শুনানির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন : গরমে গোসল করুন গরম পানিতে

একইভাবে কুমিল্লার দেবিদ্বার ও যশোরের বেনাপোল পৌরসভার একটি করে মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া সীমানা জটিলতায় নারায়ণগঞ্জের সোনারগাঁও, চট্টগ্রামের হাটহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট এবং সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভায় নির্বাচন করতে কোনো বাধা নেই।

স্থানীয় সরকার বিভাগ আরও জানায়, নরসিংদীর শিবপুর, চট্টগ্রামের দোহাজরি, পিরোজপুরের মঠবাড়িয়া, হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ পৌরসভার মামলা রয়েছে। তবে এই মামলার বিষয়ে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : কীর্তিনাশা নদীতে চার শিশুর মৃত্যু

সুতরাং এ পৌরসভার নির্বাচনের বিষয়ে কোনো মতামত দেয়নি স্থানীয় সরকার বিভাগ।

এছাড়া ওয়ার্ড বিভক্তির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চাঁদপুরের নারায়ণপুর পৌরসভার ভোটগ্রহণ না করতে মতামত দেওয়া হয়েছে।

আরও পড়ুন : আগামী সপ্তাহে ইউক্রেনের পাল্টা আক্রমণ

আইন মন্ত্রণালয়ের মতামত :

পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা এবং যশোর জেলার বেনাপোল পৌরসভা সংক্রান্ত দায়ের করা মামলাগুলোর মধ্যে রিট পিটিশন নং ১৫৪৭/২০২০, ৪৬১৩/২০২১, ৩১৭৩/২০০৯ ও ৯৬৪৭/২০১৬ চূড়ান্ত নিষ্পত্তি হওয়ায় এবং রিট পিটিশন নং ৪৩১৩/২০১৪, ১০৪১৭/২০১৭, ১০৬৪০/২০১৫, ৯৭৪/২০২০ ও ৫৫০৯/২০২২ হাইকোর্ট বিভাগে এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ১২৭৪/২০২০ (রিট পিটিশন নং ৩১৭১/২০০৯ হতে উদ্ভূত) আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকলেও ঐ মামলাগুলোতে কোনো ধরনের স্থগিতাদেশ/অন্তর্বর্তীকালীন আদেশ না থাকায় বর্ণিত পৌরসভাগুলোর নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এ পর্যায়ে আইনগত কোনো প্রতিবন্ধকতা পরিলক্ষিত হয় না।

তবে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে শুনানির অপেক্ষায় থাকা মামলাগুলো পরে ভিন্নরূপ কোনো আদেশ প্রচারিত হলে প্রত্যাশী বিভাগ তা মানতে বাধ্য থাকবে।

আরও পড়ুন : বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্র হতে যাচ্ছে

নোটানুচ্ছেদ ১০ এর আলোচনার আলোকে নরসিংদী জেলার শিবপুর পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, পিরোজপুর জেলার মঠবাড়ীয়া পৌরসভা ও হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ পৌরসভা সংক্রান্ত দায়ের করা রিট পিটিশন নং যথাক্রমে ৮২০৯/২০১৪, ১২৪৫৮/২০১৫, ৭৪২৫/২০১৩ ও সিভিল রিভিশন নং ২৫৫১/২০০৬ সংক্রান্ত কোনো তথ্য হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে পাওয়া যায়নি।

তাই এ মুহূর্তে ঐ মামলাগুলোর হালনাগাদ তথ্য বা এ বিষয়ে মতামত দেওয়া সম্ভব হচ্ছে না। তবে মামলাগুলোর হালনাগাদ তথ্য পাওয়া সাপেক্ষে প্রত্যাশী বিভাগকে জানিয়ে দেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা