ছবি : সংগৃহিত
জাতীয়

বিএনপির কাছে পরীক্ষা দিতে প্রস্তুত ইসি

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কাছে নির্বাচন কমিশন (ইসি) পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত জানিয়ে কমিশনার মো. আলমগীর বলেছেন, এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছি এবং আগামীতেও করবো।

আরও পড়ুন : বাসের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু

তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আমরা যে অকৃতকার্য হলাম কীভাবে আপনারা বুঝলেন। আমরা পরীক্ষা দিতে প্রস্তুত সব সময়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ আহ্বান জানান।

আরও পড়ুন : ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা

আগামী জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটিতে ভোট, বেশির ভাগ দল এসব নির্বাচনে অংশ নিচ্ছে না। এটা কমিশনের প্রতি আস্থাহীনতা কি না?

কমিশনার আলমগীর সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, সব দলের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে। সব জেলায় দলগুলোর অফিস নাও থাকতে পারে।

আরও পড়ুন : পুলিশের ত্যাগের বিনিময়ে মানুষ ঘুমাতে পারে

তাহলে বিএনপির কি অফিস নেই? এ প্রশ্নের জবাবে কমিশনার বলেন, রাজনৈতিক কৌশল হিসেবে তারা বলেছে নির্বাচনে অংশ নেবে না। আমাদের বলেনি যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকায় আমরা নির্বাচনে অংশ নেব না।

ছোট ছোট দলের ওই রকম অফিস নেই, প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের হয়তো যোগ্য প্রার্থী নাও থাকতে পারে। সেটা তাদের ব্যাপার।

আরও পড়ুন : জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বড় দলগুলো আসছে। বিএনপি আসছে না এটা তাদের রাজনৈতিক কৌশল। এটা আমাদের ব্যর্থতা নয়। তারা কি বলেছে নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন করেছে, এজন্য আসব না?

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা