ছবি: সংগৃহীত
জাতীয়

বাসের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানের শাহজাদপুরে বাসের ধাক্কায় মো. সদরুল হক (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিহত সদরুল হক খিলগাঁওতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সে রাজশাহী জেলার চারঘাট থানার মো. জাহেদুল হকের ছেলে।

জানা যায়, সদরুল ভারতের ভিসার আবেদন জমা দেওয়ার জন্য বিকেলে যমুনা ফিউচার পার্কের উদ্দেশে বাসা থেকে বের হন। পরে মোটরসাইকেল নিয়ে শাহজাদপুর এলাকায় আসলে পেছন থেকে ভিক্টোর পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় ওই গাড়িটি তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। সেখানে বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন: মানিকছড়িতে সড়ক দুর্ঘটনা, নিহত ১

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, এ ঘটনায় ভিক্টর পরিবহনের চালক ও বাসটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটির ময়নাতদন্ত সম্পন্ন হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা