ছবি: সংগৃহীত
জাতীয়

পয়লা বৈশাখে নিরাপত্তা হুমকি নেই

নিজস্ব প্রতিবেদক : পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই। তারপরও নির্বিঘ্নে পয়লা বৈশাখ উদযাপন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আরও পড়ুন : কুষ্টিয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার

সোমবার (১০ এপ্রিল) দুপুর আড়াই টার দিকে ঈদ উপলক্ষ্যে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

পুলিশ মহাপরিদর্শক বলেন, পয়লা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারা দেশের মার্কেট, শপিংমল ও রাস্তা-ঘাটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া ইফতার, সেহরি ও তারাবিহর নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন : মার্কেট বন্ধে কঠোর হবে ডিএনসিসি

মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সাদা পোশাক ও ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন। ঢাকা শহরের সবগুলো মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলায় সৃষ্টি করা হয়েছে।

আরও পড়ুন : বাড়ল ঈদের ছুটি

এছাড়া সহজে মার্কেট এলাকায় চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ডিএমপি কমিশনার পর্যন্ত রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সাথে ইফতার করেন। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন : সিগারেট বা মশার কয়েল থেকে আগুন

তবে বাস্তব কিছু সমস্যার কারণে আমাদের আন্তরিকতা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও জনগণের প্রত্যাশিত মাত্রায় সেবা হয়ত আমরা দিতে পারি না।

পুলিশ প্রধান জানান, ঢাকায় ছিনতাই রোধে পুলিশ ও ডিবির বিশেষ অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুন : প্রথম আলো গণতন্ত্রের শত্রু

মোটা অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে পুলিশের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, টাকা লেনদেনে যদি কেউ পুলিশের সহায়তা চায়, তাহলে আমরা সার্বক্ষণিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।

যেকোনো আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা করা হবে বলেও জানান আইজিপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা