জাতীয়

লাইফ সাপোর্টে ডা. জাফরুল্লাহ চৌধুরী

স্টাফ রিপোর্টার : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : প্রথম আলো গণতন্ত্রের শত্রু

গুরুতর অসুস্থ হয়ে গত ৩ এপ্রিল থেকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি আছেন তিনি।

সোমবার (১০ এপ্রিল) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় গতকাল রোববার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক‌্যাল বোর্ড গঠন করা হয়। এরপরই তারা হাসপাতালে একটি জরুরি বৈঠক করেন।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিক‌্যাল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও ইনটেনসিভিস্ট চিকিৎসক আছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ গতকাল রোববার ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে দেখতে যান। তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসা বিষয়ে কিছু পরামর্শ দেন। এ সময় নবগঠিত চিকিৎসা টিমের বিশেষজ্ঞ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন ডা. আবদুল্লাহ।

আরও পড়ুন : ভারতে গাছচাপায় নিহত ৭

মেডিক‌্যাল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিক‌্যাল বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা