ছবি-সংগৃহীত
জাতীয়

উন্নতি নেই ডা. জাফরুল্লাহর

স্টাফ রিপোর্টার : বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ দুপুরে জরুরি বৈঠক করেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড।

আরো পড়ুন : ঈদে সব মহাসড়কে চলবে মোটরসাইকেল

রোববার (৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী।

তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার গত তিন দিনে তেমন উন্নতি হয়নি। এই অবস্থায় তার চিকিৎসায় আজ দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক করা হয়। মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের রাখা হয়েছে।

বৈঠক শেষে মেডিকেল বোর্ডের চিকিৎকরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।

আরো পড়ুন : দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

এর আগে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ দুপুর ১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে দেখতে আসেন। তিনি সেখানে চিকিৎসার খোঁজখবর নেন এবং কিছু পরামর্শ দেন। এসময় তিনি চিকিৎসা টিমের বিশেষজ্ঞ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

গতকাল গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল ‌থে‌কে তিনি গুরুতর অসুস্থ এবং গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

আরো পড়ুন : বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্রের ক্ষতি

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডা. জাফরুল্লাহ কিডনি ফেই‌লিউর, লিভা‌রের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড পেশার কমে যাওয়ার কারণে দুই দিন থেকে বিশেষ কিছু ওষুধ দেওয়া হচ্ছে তাকে। তার অবস্থা ক্রিটিক্যাল, ত‌বে স্থি‌তি‌শীল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা