জাতীয়

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি তাকরিম

দুবাই (প্রতিনিধি) : সংযুক্ত আরব আমিরাত ইউএই’র দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবারো বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। ১৪ বছর বয়সী তাকরীম আরব দেশে একজন হাফেজ হিসেবে প্রতিযোগিতায় বিশ্বের ৮০ টি দেশকে পেছনে ফেলে বাংলাদেশকে বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের কান্না সহ্য করা যায় না

প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাত শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রশিদ মোহাম্মদ আল মাকতুম হাফেজ তাকরিমের হাতে বিজয় সম্মাননা তুলে দেন।

এর আগেও ২৫তম প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ তাকরিম প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছিলেন।

গতকাল মঙ্গলবার ৪ এপ্রিল দুবাইয়ের আল মামজার এলাকায় অবস্থিত কালচারাল এন্ড সায়েনটিফিক এসোসিয়েসন মিলনায়তনে ২৬ তম আসরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাফেজ তাকরীমের নাম প্রথম হিসেবে ঘোষণা করেন।প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান।

দুবাই সরকার আয়োজিত বিশ্বের সকল দেশের হাফেজগণ এ প্রতিযোগিতায় প্রতি বছর অংশগ্রহণ করেন। এবার অংশ নিয়েছেন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এশিয়াসহ বিভিন্ন দেশের কোরআনে হাফেজরা।

কোরআন প্রতিযোগিতার মূল পর্বে নিয়ম অনুযায়ী, তিলাওয়াতের সময় একাধারে পাঁচটি প্রশ্নের নির্ভুল উত্তর দেন তাকরিম। কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তার ভুল হয়নি। উপহার দিয়েছেন স্বভাবধর্মী মুগ্ধকর তিলাওয়াত। এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

আরও পড়ুন : বাইডেনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ

তাকরিম মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে।মিয়া প্রধান, এনডিপির একাংশের চেয়ারম্যান আবু তাহের, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা