ছবি: সংগৃহীত
জাতীয়

স্মার্ট উদ্যোক্তারাই হবে মূল চালিকাশক্তি

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হবে স্মার্ট ইকোনমি ও স্মার্ট ইকোনমির মূল মেরুদণ্ড হবে আমাদের স্মার্ট উদ্যোক্তারা।

আরও পড়ুন : বাইডেনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ

বুধবার (৫ এপ্রিল) আগারগাঁও-এ “স্মার্ট এন্টারপ্রিনিউর : স্মার্ট বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে বর্তমানে ২৫০০ র্স্টার্টআপ রয়েছে, যারা ১৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে। আমাদের লক্ষ্য আগামী ২০২৫ সালের মধ্যে দেশের আইটি সেক্টরে আরও ৫ হাজার স্টার্টআপে উন্নীত করা। এর মাধ্যমে ৩০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ২০৪১ সালের মধ্যে এ সেবা খাত থেকে জিডিপিতে অবদান দাঁড়াবে ২০ শতাংশ।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের কান্না সহ্য করা যায় না

তিনি আরও বলেন, উদ্যোক্তা তৈরিতে আমরা পুঁজি, প্রযুক্তি এবং প্রশিক্ষণ এই ৩ টি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এছাড়া চমৎকার বিজনেস মডেল, ভ্যায়াবল প্রোডাক্ট এবং ফটো টাইপ সম্পন্ন উদ্যোক্তাদের আইসিটি বিভাগ থেকে ১-১০ লাখ পর্যন্ত অফেরৎযোগ্য ফান্ড দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট উদ্যোক্তারা ঝুঁকি নিবে। আমরা জাতিগতভাবে সাহসী, উদ্ভাবনী, সৃজনশীল, পরিশ্রমী মেধাবী এবং ঝুঁকি নিতে ভয় করি না।

আরও পড়ুন : ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে ব্যবস্থা

পলক বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে অল্টারপ্রেনিয়র সাপ্লাই চেইন করা। জব সিকার মাইন্ডসেট পরিবর্তন করে জব ক্রিয়েটার মাইন্ডসেট তৈরি করতে পারলেই ২০৪১ সালের মধ্যে স্মার্ট ইকোনমি গড়ে উঠবে। আলিয়া ও কওমি মাদরাসার ৫০ লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে প্রতিটি মাদরাসায় স্মার্ট এমপ্লয়মেন্ট ফেস্টিভ্যাল করা হবে।

এছাড়াও বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মধ্যে ৫০ লাখ টাকা বিতরণ করা হবে বলেও জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।

আরও পড়ুন : শিল্পী ছালমার বিরুদ্ধে অপপ্রচারকারীদের নামে মামলা

আইডিয়া ফাউন্ডেশনের চেয়ারপার্সন কাজী এম. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, সাবেক সিনিয়র সচিব শহিদুল হক, সাবেক সচিব কামরুন নাহার, এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, এটুআইয়ের পলিসি অ্যাডভাইসার আনীর চৌধুরি, স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, ডিজিকন টেকলোজিস লি. এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাক্কো এর সভাপতি ওয়াহিদ শরিফ, নারায়ণগঞ্জের লিডিং লাইটের (ট্রেইনিং ইনস্টিটিউট) প্রতিষ্ঠাতা সিনথিয়া আকতার লিজা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা