জাতীয়

আগুন জ্বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বঙ্গবাজার মার্কেটে এখনও মাঝে মাঝেই আগুন জ্বলতে দেখা যাচ্ছে, তবে নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন: দ্রুত পুনর্বাসনের দাবি

বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে বঙ্গবাজারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার সারাদিন, সারারাত আমরা কাজ করেছি। এখনও প্রত্যেকটি পয়েন্টে আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছে। আগুন এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, এতো পরিমাণ বেশি পরিমাণ মালামাল গাদাগাদি করে রাখা যে সেগুলো বের করতে কষ্ট হচ্ছে। অনেক কর্মী ক্লান্ত হয়ে পড়ছেন। ফলে আমাদেরকে পরিবর্তন করে দিতে হচ্ছে এবং কাজ করতে সময় লাগছে।

আরও পড়ুন: রাতের আঁধারে আল-আকসায় হামলা

তিনি জানান, এনেক্সকো টাওয়ারের মালামাল সরানো হচ্ছে। এখনও মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যাচ্ছে আগুন। মালামাল রাখার কোনো ব্যবস্থাও নেই। ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে।

মালামাল সম্পূর্ণ বের করতে পারলেই আগুন সম্পূর্ণ নির্বাপণ করা যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: নাটোরে ৬ জনের মৃত্যুদণ্ড

ফায়ার সার্ভিসের সদস্যদের আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের আটজন সদস্য আহত হন। তাদের দুইজন এখনও শঙ্কা মুক্ত নয়।’ এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা