ছবি-সংগৃহীত
জাতীয়

রোকেয়া আফজাল রহমান মারা গেছেন

স্টাফ রিপোর্টার : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও প্রখ্যাত ব্যবসায়ী রোকেয়া আফজাল রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

আরও পড়ুন : দুই ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মরহুমার পারিবারিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরের স্থানীয় সময় বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় তিনি মারা যান। আগামীকাল বৃহস্পতিবার তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে।

রোকিয়া আফজাল রহমান দুই মেয়ে ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন : গ্রেফতারের পর মুক্তি পেলেন ট্রাম্প

রোকেয়া আফজাল রহমান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সাপোর্ট ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং নারী উদ্যোক্তা সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন।

একই সঙ্গে তিনি বাংলাদেশ ফেডারেশন অব উইমেন আন্ট্রাপ্রেনারসের সভাপতি এবং মিডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারপারসন ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা