এ মাসেই ডিএনসিসিতে মশার নতুন ওষুধ আসছে
জাতীয়

এ মাসেই ডিএনসিসিতে মশার নতুন ওষুধ আসছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মশা নিধনে নতুন ওষুধ গ্র্যানিউলস এ মাসেই আসছে। এমনটাই জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

এ আয়োজনে গেল ঈদুল আজহায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সিটি করপোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, আগে মশার ওষুধ কেনায় বড় সিন্ডিকেট ছিল। আমরা সেই সিন্ডিকেট ভেঙ্গে দিয়েছি। আমরা নতুন ধরনের গ্রানিউলস ওষুধ আনছি। যেখানেই পানি জমে আছে, সেখানে এ ওষুধ রেখে দিলে সেখানে আর এডিস মশা বংশবিস্তার করবে না। এ মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে এ ওষুধ ডিএনসিসিতে চলে আসবে।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বহুতল ভবন নির্মাণ কাজ চলছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ২২১ কোটি টাকা ব্যয়ে গাবতলীতে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। বসবাসের আধুনিক সুযোগ সুবিধা নিয়ে পরিকল্পিতভাবে সেগুলো গড়ে তোলা হচ্ছে। সেখানে ১৫ তলা বিশিষ্ট চারটি ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। যেখানে ৪৮৪টি পরিবারের বাসস্থান নিশ্চিত হবে। প্রতিটি ফ্ল্যাটে দু’টি করে রুম এবং একটি করে টয়লেট থাকবে। তাদের ছেলে-মেয়েদের শিক্ষার জন্য বিদ্যালয় থাকবে। এরই মধ্যে সেখানে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজও চলছে। সেখানে মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা সবই থাকবে।

এদিকে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আগে পরিচ্ছন্নতা কর্মীদের মানুষই মনে করা হতো না। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন, তারাও মানুষ। সবারই নিজ নিজ জীবন উন্নত করার স্বপ্ন দেখার অধিকার আছে। তাদের জন্য বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। তাদের সুন্দর জীবনযাপনের অধিকার রয়েছে।

অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দিন আহমদ, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর সাইদুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা