আজ থেকে শারীরিক উপস্থিতিতে বসছে হাইকোর্ট বেঞ্চ
জাতীয়

আজ থেকে শারীরিক উপস্থিতিতে বসছে হাইকোর্ট বেঞ্চ

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনার সৃষ্ট পরিস্থিতির কারণে দীর্ঘ সাড়ে চার মাস পর আজ বুধবার (১২ আগস্ট) থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে নিয়মিত হাইকোর্ট বেঞ্চ বসছেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই বেঞ্চ গঠন করেছেন। তবে ভার্চুয়ালিও চলবে হাইকোর্টের বিচার কার্যক্রম। শারীরিক উপস্থিতি ও ভার্চুয়ালি বেঞ্চ বসার বিষয়ে গত সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আকতারুজ্জামানের স্বাক্ষরে মোট ৫৩টি বেঞ্চ গঠন করে পৃথক দুটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী এদিন শারীরিক উপস্থিতিতে ১৮টি বেঞ্চ বসবেন। এর মধ্যে পাঁচটি একক এবং ১৩টি দ্বৈত বেঞ্চ। আর ভার্চুয়ালি বসবেন ৩৫টি বেঞ্চ, যার মধ্যে ১১টি একক ও ২৪টি দ্বৈত।

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারা দেশে সব নিয়মিত আদালত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এই অবস্থায় জরুরি মামলার বিচারকাজ পরিচালনার জন্য গত ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালনার জন্য এরই মধ্যে আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু নিয়মিত আদালত খুলে দিতে আইনজীবীরা দাবি জানিয়ে আসছিলেন। এই দাবিতে আইনজীবীরা আন্দোলনে নামেন।

এমন পরিস্থিতিতে গত ৫ আগস্ট থেকে শারীরিক উপস্থিতিতে সারা দেশে অধস্তন আদালত খুলে দেওয়া হয়। এরপর ৬ আগস্ট প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভায় শারীরিক উপস্থিতি এবং ভার্চুয়ালি হাইকোর্টে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের আলোকে প্রধান বিচারপতি হাইকোর্টে ৫৩টি বেঞ্চ গঠন করেছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা