বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ মিলিয়ন ইউরো দেবে ইইউ
জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ মিলিয়ন ইউরো দেবে ইইউ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশ, ভারত ও নেপালের বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য ১৬ লাখ ৫০ হাজার ইউরো মানবিক সহায়তা দিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ইইউ’র প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জরুরি মানবিক প্রয়োজনে মোট তহবিলের মধ্য থেকে ১০ লাখ ইউরো বাংলাদেশকে দেওয়া হবে। কারণ বাংলাদেশের ২০ লাখেরও বেশি মানুষের স্বাস্থ্যবিধি ও জরুরি আশ্রয়ের জন্য পানি, স্যানিটেশনসহ খাদ্য সহায়তা প্রয়োজন। খাদ্য ও জীবিকা সহায়তাসহ জরুরি ত্রাণ সরবরাহ, পানি ও স্যানিটেশন সেবা দিতে ভারত ও নেপালকে ৫ লাখ ইউরো ও দেড় লাখ ইউরো দেওয়া হবে।

এরআগে ইইউ চলতি বছরে মে মাসে ভারত ও বাংলাদেশে ঘূর্ণিঝড় আম্পানসহ একাধিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১.৮ মিলিয়ন ইউরো সহায়তাসহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য মোট ৩.৪৫ মিলিয়ন ইউরো দিয়েছে।

দক্ষিণ এশিয়ায় বন্যায় রাস্তা, হাসপাতাল ও স্কুলসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হওয়াসহ প্রাণিসম্পদ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে প্রায় ১৭.৫ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এশিয়া অ্যান্ড প্যাসিফিক’র ইইউ মানবিক প্রোগ্রামের তত্ত্বাবধায়ক তাহিনি থাম্মান্নাগোদা বলেন, ‘চলতি বছর দক্ষিণ এশিয়া জুড়ে বর্ষা ও বৃষ্টিপাতে ভয়াবহ আকার ধারণ করেছে। তাই তাদের আশ্রয় ও জীবিকার জন্য আমাদের মানবিক অংশীদার জরুরি অবদান রাখতে সাহায্য করবে।’

ইইউস একিউট লার্জ এমার্জেন্সি রেসপন্স টুল (এএলইআরটি) এর অংশের তহবিলটি করোনা প্রতিরোধে ব্যবস্থা সরঞ্জাম হিসেবে সব ধরনের প্রোগ্রামিংয়ে অন্তর্ভুক্ত করবে।

সূত্র- বাসস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা