করোনা বুলেটিন বন্ধ না করার আহ্বান কাদেরের
জাতীয়

করোনা বুলেটিন বন্ধ না করার আহ্বান কাদেরের

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরেনিয়মিত অনলাইন বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে অন্তত দুইদিন প্রচারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১২ আগস্ট) সকালে সিলেট জোন, বিআরটিএবিআরটিসি'র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে শুরুর দিকে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নিয়মিত প্রেস ব্রিফিং হতো। করোনা সংক্রমণ বাড়তে থাকলে একপর্যায়ে তা অনলাইনে শুরু হয়। তবে সেই সময়ও সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ ছিল। তবে গত ৮ এপ্রিল গণমাধ্যম কর্মীদের প্রশ্ন করার সুযোগ বন্ধ হয়ে যায়। এরপর প্রতিদিন শুধুমাত্র বেলা আড়াইটায় বুলেটিন চালু রাখা হয়েছিল।

ব্রিফিংয়ের শুরুতে আসতেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। পরে এতে যুক্ত হতেন স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন পরিচালক আবুল কালাম আজাদ। পরে বুলেটিনে প্রায় প্রতিদিনই আসা শুরু করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসিমা সুলতানা। কিন্তু বুধবার থেকে করোনার ব্রিফিং করা হবে না বলে মঙ্গলবার বুলেটিন উপস্থাপনকালে জানান নাসিমা সুলতানা। ব্রিফিংএর পরিবর্তে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে করোনা সংক্রমণ–সংক্রান্ত তথ্য দেয়া হবে বলে জানানো হয়।

এমন অবস্থায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একেবারে বুলেটিন বন্ধ না করে সপ্তাহে দুই দিন বুলেটিন প্রচারের আহ্বান জানান। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা সংক্রমণ ও মৃত্যুসহ প্রতিদিন স্বাস্থ্য বিভাগের আপডেট বন্ধ হলে সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে শৈথিল্য দেখা দিতে পারে। পাশাপাশি গুজবের ডাল-পালা বিস্তারের আশঙ্কাও থেকে যাবে। তাই বিষয়টি বাস্তবতার নিরিখে বিবেচনায় নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতিও অনুরোধ করেন তিনি।

ওবায়দুল কাদের জানান, করোনার এ সময়ে সরকার জনসমাবেশ বা কোন ধরনের সমাগম সংক্রমণ রোধের স্বার্থে বন্ধ ঘোষণা করেছে।

কোন ধরনের অনিয়ম কিংবা হত্যাকাণ্ডের বিষয়ে সরকার দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে মানববন্ধন ও রাজনৈতিক কর্মসূচি করোনার সংক্রমণকে উৎসাহিত করতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা