জাতীয়

সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত সম্ভু কুমার শর্মা (৬২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গণহত্যার স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

সম্ভু কুমার শর্মা কুষ্টিয়ার খোকসা থানার গোপগ্রাম জোতপাড়া এলাকার হরেন্দ্র নাথ শর্মার ছেলে। কারাগারে তার কয়েদি নম্বর ছিলো ৪২৮৭/এ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদি সম্ভু কুমার শর্মা রাত ৩টার দিকে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: তিউনিসিয়ায় নৌকা ডুবি, নিখোঁজ ৩৪

তিনি আরও জানান, কারা নিয়ম অনুযায়ী মারা যাওয়া ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা