ছবি: সংগৃহীত
জাতীয়

মার্কিন প্রতিবেদন অযৌক্তিক

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত প্রতিবেদন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন : নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ

মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশ আওয়ামী যুবলীগের এক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন অযৌক্তিক। গণতন্ত্রের ত্রুটি দেশে দেশে আছে। যারা অভিযোগ করেছেন, তাদের দেশের গণতন্ত্রও ত্রুটিমুক্ত নয়। আমাদের দেশেও গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। তবে আমরা গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা করে যাচ্ছি।

আরও পড়ুন : রেলস্টেশনের টিভিতে আপত্তিকর ভিডিও

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পদযাত্রা থেকে বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনাকে হারাতে পারবে না বলেই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে দলটি।

সেতুমন্ত্রী আরও জানান, বিএনপির আন্দোলন ভুয়া। তারা আন্দোলনে ব্যর্থ। তাদের সাথে জনগণ নেই। বিএনপির আন্দোলনের গাড়ি আর কাদা থেকে উঠবে না। তাই নাশকতা এখন তাদের অবলম্বন।

আরও পড়ুন : সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম অস্ত্রোপচার

বিএনপিকে উদ্দেশ করে কাদের বলেন, নির্বাচনে আসেন, সেখানে মোকাবিলা হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশে কোনো বাধা দিচ্ছে না আওয়ামী লীগ। বিদেশে লবিস্ট নিয়োগ করে ষড়যন্ত্র করছে দলটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা