সংগৃহীত
জাতীয়

হজযাত্রীদের সতর্ক থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার : হজযাত্রীদের লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি, গ্রুপ, কথিত মোয়াল্লেম বা কাফেলা থেকে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার।


আরও পড়ুন : হজের ফ্লাইট শুরু ২১ মে


রোববার (১৯ মার্চ) এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, হজযাত্রী ও হজ এজেন্সিসহ হজ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজ ও ওমরাহ লাইসেন্স নেই, এমন ব্যক্তি/গ্রুপ/গ্রুপ লিডার/কথিত মোয়াল্লেম কিংবা লাইসেন্সবিহীন বিভিন্ন কাফেলার নামে হজ ও ওমরাহ যাত্রী সংগ্রহ এবং তাদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন : দুর্যোগে সহায়তা প্রদানে সদা প্রস্তুত

এ কারণে হজযাত্রীরা এবং হজ এজেন্সি প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। তাই ধর্ম মন্ত্রণালয়ের স্বীকৃত হজ এজেন্সি সম্পর্কে www.hajj.gov.bd ওয়েবসাইট থেকে নিশ্চিত হয়ে এজেন্সির সঙ্গে সরাসরি লিখিত চুক্তি সম্পাদন করে লেনদেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, হজে নেওয়ার নামে লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি/গ্রুপ/গ্রুপ লিডার/কথিত মোয়াল্লেম/কাফেলার সঙ্গে হজ সংক্রান্ত যেকোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন : পিটিআই- কে নিষিদ্ধের চিন্তা

পাশাপাশি এরকম ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ জানানো হয়।
সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা