সংগৃহীত
জাতীয়
ফারদিন হত্যা মামলা 

বুশরার স্থায়ী জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী আমাতুল বুশরার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বুশরার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম শান্ত ইসলাম মল্লিক এ আদেশ দেন।

আরও পড়ুন : আরও ৫০টি মসজিদের উদ্বোধন

এ মামলায় মামলায় ডিবি পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজির বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৬ এপ্রিল ধার্য করেছেন আদালত।

আদালতে মামলার বাদী ও ফারদিনের বাবা নূর উদ্দিন রানার নারাজির বিষয়ে শুনানির দিন ছিল বৃহস্পতিবার। তবে ভিকটিমের বাবার আইনজীবী নারাজি দেওয়ার জন্য সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

আরও পড়ুন : কলম্বিয়ায় বিস্ফোরণে নিহত ১১

ফারদিন হত্যা মামলায় গত ৬ ফেব্রুয়ারি তার বান্ধবী আমাতুল বুশরার অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক ইয়াসিন শিকদার।

গত বছরের ৪ নভেম্বর নিখোঁজ হন বুয়েটছাত্র ফারদিন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলাটির তদন্ত করছে ডিবি। পাশাপাশি র‌্যাবসহ আরও কয়েকটি সংস্থা ছায়া তদন্ত করছে।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে ফের হট্টগোল

প্রসঙ্গত, নিখোঁজের ৩ দিন পর নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত ৭ নভেম্বর রাতে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ৯ নভেম্বর রাতে নিহতের বান্ধবী আমাতুল বুশরার নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের নামে হত্যা ও পরিকল্পিতভাবে মরদেহ গোপন করার অভিযোগ এনে রামপুরা থানায় মামলা করেন বুয়েটছাত্রের বাবা নূর উদ্দিন রানা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা