জাতীয়

সুপ্রিম কোর্টে ফের হট্টগোল

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটকে কেন্দ্র করে আজও আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : আরও ৫০টি মসজিদের উদ্বোধন

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোট শুরুর পর দুপুর সোয়া ১২টার দিকে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটি নিয়ে দ্বন্দ্বে আদালত চত্বরে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের আইনজীবীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন।

জানা গেছে, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বিএনপিপন্থী আইনজীবীরা একটি মিছিল বের করেন। ভোট মানি না বলে স্লোগান দিতে থাকেন তারা। ভোটকেন্দ্রের দিকে যাওয়ার সময় আওয়ামী লীগপন্থী আইনজীবীরা তাদের বাধা দেন। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

এখন আদালত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমনটা নেই। মাইকে ভোট দেয়ার জন্য আইনজীবীদের আহ্বান জানানো হচ্ছে।

আরও পড়ুন : এবার নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

গতকাল বুধবারও হট্টগোল, হইচই ও ধাক্কাধাক্কির মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনের (২০২৩-২৪) প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন পরিচালনাসংক্রান্ত কমিটি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই হট্টগোলের সৃষ্টি হয়। হট্টগোলের কারণে প্রথম দিন নির্ধারিত সময় সকাল দশটায় ভোটগ্রহণ শুরু করা যায়নি। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।

উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হলেও সোয়া দুই ঘণ্টা যেতে না যেতেই আদালত প্রাঙ্গণে ফের উত্তেজনা দেখা দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সুপ্রিম কোর্ট এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে

গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের হামলার শিকার হয়েছেন অন্তত ১০ সাংবাদিক। আহত ব্যক্তিদের মধ্যে এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আক্তারের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা