ফাইল ছবি
জাতীয়

মে মাসে বিসিএসের প্রিলিমিনারি

সান নিউজ ডেস্ক: মে মাসের প্রথম সপ্তাহে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন: টাইগারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

মঙ্গলবার (১৪ মার্চ) পিএসসি কর্মকর্তাদের এক অনানুষ্ঠানিক সভায় পরীক্ষার তারিখ নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, বিশাল সংখ্যাক পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষার কেন্দ্র পাওয়া, আসন্ন রমজানসহ বেশ কিছু কারণে মার্চ অথবা এপ্রিল মাসে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। তাই আগামী মে মাসে প্রিলি পরীক্ষা আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

পিএসসির সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার বলেন, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কবে নেওয়া যায় তার একটি প্রাথমিক তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছরের ৩০ নভেম্বর পিএসসি ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে এবং নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা